, , ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ডায়াবেটিক সমিতিতে বিনামূল্যে চিকিৎসাসেবা আরম্ভ করলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পত্নী মেডিকেল অফিসার ডা. আরাফাত জান্নাত আরবি। এর আগে তিনি একটি বেসরকারি হাসপাতালের চাকুরি ছেড়ে দেন।
প্রতি সপ্তাহে শনিবার ও রোববার তিনি গাইনী ও ডায়াবেটিস সহ মেডিসিন সংক্রান্ত রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা দিবেন।
মেডিকেল অফিসার ডা. আরাফাত জান্নাত আরবি উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর পত্নী। তিনি ঢাকার একটি বেসরকারী হাসপাতালের চিকিৎসক এবং লেকচারার থাকলেও বর্তমানে তিনি চাকুরি ছেলে শিবগঞ্জে অবস্থান করছেন। এদিকে আকস্মিক কোন ঘোষণা বা আনুষ্ঠানিকতা ছাড়া এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন মহল।
শিবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আজহার আলী বলেন, এ ডায়াবেটিক সেন্টারটিতে ডাক্তার স্বল্পতা অনুভব করেই তার কাছ থেকে শুনে নিজ আগ্রহেই এ ধরনের উদ্যোগ নিয়েছেন তাঁর স্ত্রী। এখন থেকে শিবগঞ্জ ডায়াবেটিস সমিতির একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। অনেক দূর-দূরান্ত থেকে আসা রোগীরা ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের সেবা ও চিকিৎসা পাবেন। মানবতার জন্য মানুষ এবং আমি মনে করি এটি একটি মহৎ উদ্যোগ।
এদিকে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় খুশি সাধারণ রোগীরা। তারা জানান, এখানে চিকিৎসাসেবা সহ পরামর্শও মিলেছে। এই পরামর্শগুলো নিলে অনেক টাকা খরচ হতো, বিনামূল্যে সেবা পেয়েছি, এটাই আমাদের জন্য অনেক পাওয়া।
অন্যদিকে এমন উদ্যোগে তিনি প্রশংসা কুড়িয়েছেন সুধীমহলে। ডা. আরাফাতে জান্নাত আরবি বলেন, মানবসেবা করতে আসলে তেমন কোন আনুষ্ঠানিকতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মানুষজন কতটুকু সেবা পেলেন সেটাই মূল বিষয়। মানবসেবার এ ধারা সবসময় অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।