, , ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া:
রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে পাথরবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী জুবায়ের (৪৫) নামের এক অধ্যক্ষের মৃ/ত্যু হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে। পবা (শিবপুরহাট) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজ্জামেল এ তথ্য নিশ্চিত করেছেন।
নি*হ*ত জুবায়ের (৪৫) নাটোর গুরুদাসপুর মাহফুজুর রহমান কারিগরি কলেজের অধ্যক্ষ ও নাটোর সদরের বাসিন্দা ছিলেন। এছাড়া, নাটোর সদরের মোকসেদের ছেলে আব্দুল খালেক আ*হ*ত হয়েছেন।
জানা যায়, রাজশাহীতে স্বাস্থ্যবিষয়ক একটি সেমিনার শেষে শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নিহতরা ইয়ামাহা কোম্পানির (নাটোর-হ ১২-৯৯১৬) মোটরসাইকেল নিয়ে রাজশাহী থেকে নাটোরে যাওয়ার পথে বানেশ্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাত পাথরবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা অধ্যক্ষ জুবায়ের সড়কের ওপর পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা/রা যান।
পরে পবা (শিবপুরহাট) হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লা/শ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সানশাইন/মেহেদী/রাজন