সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি, ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ছাত্রদল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী শহরের দড়িখরবোনা মোড়ে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ, ছাত্রদল এবং যুবদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থেকে সরকারের কেিছ তাদের দাবিগুলি তুলে ধরেন।
উক্ত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা,রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন,রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও চন্দ্রিমা থানা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ তপন,১৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কালাম,রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক,শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান কাফি,রাজশাহী মহানগর যুবদল নেতা মারুফ হোসেন জীবন,তানভির আহম্মেদ খাঁন রাজা,আরিফুল ইসলাম পলাশ,রাজশাহী জেলা যুবদল নেতা ফরিদুল ইসলাম সাহেব জাদা,রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাজু,রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শাহ সাইফ আহম্মেদ রিফাত,সাবেক সহ-সহ-সভাপতি তানভির আহম্মেদ ফিরোজ,বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিব হোসেন শুভ,রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সদস্য রায়হান ইসলাম রুদ্র,রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তাকাফুল ইসলাম সৈকত,শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারিক জামিল অর্ক,চন্দ্রিমা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেরাজুল ইসলাম,শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম শুভ,১৫ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির,রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা তানিম, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা সাদকাতুর রহমান জিদান, জুবায়ের, মেহেদী হাসান মুন, মাহী, সোহান, মুয়িত, ইফাত, সবুজ, সজিব, সিফাত, ফাহিম, মাইনুল, সৈকত, নাঈম, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল নেতা রক্তিম,রিদয়,সিহাব,মাসুদ,ইয়াসিন,রানা,১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মন,সহ-সভাপতি রফিকুল ইসলাম রাসু,১৪নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম বাদল,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সানি,দপ্তর সম্পাদক রনকসহ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ছাত্রদলের আন্দোলনের উদ্দেশ্য স্পষ্টভাবে তুলে ধরেন। রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, “খুনী আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কোন নৈরাজ্যমূলক কর্মসূচি সহ্য করব না। ছাত্রলীগের কর্মসূচি স্বাধীন দেশের মাটিতে পালন করতে দেওয়া হবে না।” তিনি ছাত্রদলের পক্ষ থেকে সরকারের কাছে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিরুদ্ধে দাবি জানান এবং বলেন, “আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে, যতদিন পর্যন্ত আমাদের দাবি পূর্ণ হবে।”লিমন আরও বলেন, “আমরা গুম, খুন, হত্যায় জড়িতদের বিচার দাবি করছি। বিশেষভাবে শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করতে হবে এবং যৌথবাহিনীর হাতে নিহতদের পরিবারের জন্য সুবিচার দাবি জানাই।” তার এই বক্তব্যে সরকারের প্রতি তীব্র প্রতিবাদ এবং ন্যায়বিচারের দাবি স্পষ্টভাবে প্রতিফলিত হয়। অবস্থান কর্মসূচি চলাকালে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, “বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, দলীয় সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। জনগণের অধিকার রক্ষা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।”
এদিনের অবস্থান কর্মসূচি রাজশাহীতে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে এবং সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে বিতর্কের সৃষ্টি করেছে। কর্মসূচির মাধ্যমে ছাত্রদল তাদের আওতাধীন দলীয় কর্মসূচির বিরুদ্ধে রাজনীতির একটি অংশ হয়ে উঠেছে। তারা দাবি করছেন, দেশের মানুষের জন্য একটি ন্যায়বিচারপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এদিকে, ছাত্রদলের এই কর্মসূচি শুধু রাজশাহী মহানগরে নয়, সারাদেশে এমন কর্মসূচি আরো পালন হবে বলে জানিয়েছে নেতারা। রাজশাহী মহানগর ছাত্রদল ঘোষণা করেছে, তারা প্রতিটি মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবে, এবং আন্দোলন চলতে থাকবে যতক্ষণ না তাদের দাবি পূর্ণ হয়।


প্রকাশিত: February 3, 2025 | সময়: 5:59 am | সুমন শেখ