সর্বশেষ সংবাদ :

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘ*ট*নায় যুবক নি*হ*ত

ইমাম হোসেন, ডিজিটাল:

রাজশাহীর পুঠিয়ায় কোনভাবেই যেন থামছে না সড়ক দুর্ঘ*টনা। ওই এলাকায় দুর্ঘ*টনা যেন নিত্যদিনের সঙ্গী। এবার মোটরসাইকেল ও শ্যালো মেশিন চালিত (ভুটভুটি) গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেলো নাহিদ হোসেন (২০) নামের এক যুবকের।

 

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই দুর্ঘ*টনা ঘটে।

 

জানা যায়, নি*হ*ত নাহিদ হোসেন উপজেলার গোবিন্দ নগর গ্রামের, রাজমিস্ত্রী সেলিম হোসেনের ছেলে। নি*হ*ত নাহিদ হোসেন পটিয়া একটি ইটভাটায় কাজ করতেন। কাজ শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে পুঠিয়া তাহেরপুর সড়কের নিমতলা বাজারের পাশে ওই দুর্ঘ*টনা সংঘটিত হয়। দুর্ঘটনায় নাহিদ প্রচন্ডভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হলে মাথার খুলি ভেঙ্গে যায়। দ্রুত উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।

 

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, একটা দুর্ঘ*ট*নার খবর পেয়েছি সেখানে আমাদের ফোর্স পাঠিয়েছে। বিষয়টির তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সানশাইন/রাজ


প্রকাশিত: January 29, 2025 | সময়: 8:45 pm | Daily Sunshine

আরও খবর