, , ।
স্টাফ রিপোর্টার: পোষ্য কোটা ও বৈষম্য বিরোধী ছাত্রনেতা সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে, এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন ডিপার্টমেন্টের ডেপুটি রেজিস্টার জাকিরুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগ ও সেখানে অধ্যয়নরত সালাউদ্দিন শিক্ষার্থীদের ক্ষোভের মুথে পড়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা মিলিত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। পরে সমাবেশ থেকে জাকিরুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেয় আন্দোলনকারীরা। এছাড়া অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা না চাইলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা জানান, প্রতি বছর পোষ্য কোটার কারনে কর্মকর্তা-কর্মচারীদের ছেলেমেয়েরা পরিক্ষায় উত্তীর্ণ না হয়েও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে। তারই প্রতিবাদে সালাউদ্দিন আম্মার এই পোষ্য কোটা বিরোধী আন্দোলনের নের্তৃত্ব দিয়েছে। তাকে কেন্দ্র করেই কর্মকর্তা-কর্মচারীরা এই আন্দোলন করছে এবং সেখানে তাকে উদ্দেশ্য করে পুরো ইসলামিক স্টাডিজ বিভাগকে নিয়ে কটুক্তি করা হয়েছে। সেখানে বলা হয়েছে সালাউদ্দিন আম্মার, এমন একটি বিভাগে পড়ে যে বিভাগকে কেউ চেনে না। একজন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হয়ে তিনি সেই বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগকে নিয়ে এধরনের কথা বলতে পারেনা। আমরা কঠোরভাবে এর প্রতিবাদ জানাচ্ছি এবং তিনি যেখানে এই কথা বলেছেন সেখানেই আমাদের বিভাগের কাছে ক্ষমা চেয়ে তার কথাকে ফিরিয়ে নিতে হবে।”