সর্বশেষ সংবাদ :

বাঘায় সাড়ম্বরে মহান বিজয় দিবস উৎযাপন

নুরুজ্জামান, বাঘা:

রাজশাহীর বাঘায় মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন-সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করে ৬ টা ৩০ মিনিটে উপজেলা বটমুল চত্বরের পাশে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানানো হয় । এতে অংশ গ্রহন করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন-সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ।

 

এরপর সকাল ৮ টায় উপজেলা চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার ও বাঘা থানা অফিসার ইনচার্জ আ.ফ.ম আসাদুজ্জামন। পতাকা উত্তোলন শেষে নির্বাহী অফিসার বলেন, আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবস, আমাদের চিরগৌরবের দিন। লাখো শহীদের রক্তস্নাত বিজয়ের দিন। বিশ্বের বুকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের ৫৩ বছর অতিবাহিত হলো। ১৯৭১ সালের এই দিনটিতে বিজয়ের প্রভাতী সূর্যের আলোয় ঝিকমিক করে উঠেছিল বাংলাদেশের শিশির ভেজা মাটি। অবসান হয়েছিল পাকিস্থানী শাসক গোষ্ঠীর শোষণ, বঞ্চনা আর নির্যাতনের অধ্যায়। এ জন্য আমরা গভির ভাবে এই দিনটিকে স্মরন করছি এবং ভবিষ্যতেও করে যাবো। তিনি রক্তে কেনা এই বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সকলের প্রতি বিনিত আহবান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু , জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেত্রীবৃন্দ, বাঘা উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সুধীজন-সহ সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ। সবশেষে বাঘা উপজেলা হলরুমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো সহ তাঁদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

 

এদিকে উক্ত অনুষ্ঠান শেষে লক্ষ করা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ চাঁদ বাঘা কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে লাখ শহীদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খানর মানিক ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপজেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোখলেছুর রহমান মুকুল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তোফি এবং যুবদল নেতা সালে আহাম্মেদ ও পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব-সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

অপর দিকে রাস্তায় বিজয়ের স্লোগান দিয়ে সোডাউন করেছেন বিএনপির অপর একটি গ্রুপের নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন। তাঁর সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভা থেকে আগত দলীয় অসংখ্য নেতা কর্মী ।

 

এর আগে জামাতে ইসলামী বাঘা উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক তেঁতুল তলায় একটি বিশাল সমাবেশ ও বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর তারা উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় মিছিল করেন । এই মিছিলের নেতৃত্ব দেন উপজেলা জামাতের আমির আব্দুল্লাআল মামুন(নহু) সাধারণ সম্পাদক ইউনুস আলী ও সাবেক পৌর জামাতে আমির অধ্যাপক সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শাহাদুল ইসলাম।


প্রকাশিত: December 16, 2024 | সময়: 5:25 pm | Daily Sunshine

আরও খবর