, , ।
বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি:
ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুতে তারেক রহমানের নেতৃত্বের কারণেই শেখ হাসিনা পালিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোচনা ও সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
তিনি আরো বলেন, দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। দিল্লি থেকে নাগিনী ফোঁস ফোঁস করছে। সর্বদা বিষ ছড়াচ্ছে। কিন্তু সেই বিষ মোকাবিলা করার জন্য শহিদ জিয়ার সৈনিকরা প্রস্তুত আছে। ইউএনও থেকে সচিব, ওসি থেকে ডিআইজি সবার পরিবর্তন করতে হবে। তা না হলে স্বৈরাচারের দোসর মুক্ত হবে না দেশ। দ্রুত এসব সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে।
শুক্রবার বিকাল চারটার দিকে মির্জাপুর কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বালুভরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে বালুভরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রদল নেত্রী ও উপজেলা মহিলা দলের ১ নং সদস্য মুনিরা সুলতানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মেজবাউল হক রাজা, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মো. জহুরুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু মুসা, বালুভরা ইউনিয়ন যুবদলের সভাপতি আকরাম হোসেন লিটন, বালুভরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসেম আলী প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান।
সানশাইন / শামি