শেষ হচ্ছেনা হাটের জমি অধিগ্রহণ চারঘাট-বাঘায় যানজটে জীবন অতিষ্ঠ

নুরুজ্জামান,বাঘা :

রাজশাহীর বানেশ্বর থেকে চারঘাট-বাঘা ও লালপুর উপজেলা হয়ে ঈশ্বরদী পর্যন্ত চালু হয়েছে ফোর লাইন হাইওয়ে রাস্তা। প্রায় এক বছর পূর্বে এই রাস্তার নির্মাণ কাজ শেষে হয়েছে। তবে জমি অধিগ্রহণ প্রকিয়া (টাকা দিতে না পারা) জটিলতার কারনে চারঘাট এবং বাঘা উপজেলা সদরে শুরু হয়েছে লাগামহীন যানজট। এর ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। যে রাস্ত পার হতে সময় লাগার কথা মাত্র ৫ মিনিট , সেখানে হাটবার হলে সময় লাগে প্রায় দেড় থেকে দুই ঘন্টা।

 

স্থানীয় একাধিক সূত্র জানান, এ উপজেলার সবচেয়ে ঐতিহ্যবাহী ও পুরাতন হাটটির নাম হলো- বাঘার হাট। এ হাটটি প্রাচীন আমল থেকে চলে আসছে। বর্তমানে এক বছরের জন্য প্রায় ১ কোটি টাকা ইজারা সম্পন্ন হয়ে থাকে বাঘার হাট। এ হাটে রয়েছে পৌর সভা থেকে নির্মিত পৌর মার্কেট। সেখানেও ব্যবসায়ীরা বিপুল পরিমান ভাড়া গুনে থাকেন। তবে সেই তুলনায় হাটের বিশেষ উন্নয়ন হয়নি বলে অভিযোগ বণিক সমিতির।

 

তারা জানান, এখানে সপ্তায় রবি ও বৃহস্পতিবার হাট বসে। এই হাটের দিন রাস্তা পারা-পারে দেখা দেয় চরম দুর্ভোগ। লোকজন জানান, জায়গা স্বল্পতার কারণে হাটের মাঝপথ দিয়ে যে রাস্তার দুই ধারে ভ্রাম্যমান ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেন। এতে করে ভারি কোন যানবহণ এলে যানজটের সৃষ্টি হয়। এরফলে পাঁচ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে প্রায় এক থেকে দেড়-দুই ঘন্টা। একই অবস্থা পাশ্ববর্তী চারঘাট উপজেলা সদরে।

 

বাঘা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন জানান, আমরা গত এক বছর যাবত একটা সুন্দর রাস্তা পেয়েছি। এই রাস্তাটি হওয়ার কারনে পাবনা জেলার ঈশ্বরদী থেকে বিভাগীয় শহর রাজশাহী যাতায়াতের জন্য খুবই সহজ হয়েছে। কিন্ত মাঝ খানে দু’টি বাজারের জমি সরকার অধিগ্রহন সম্পন্ন করতে ব্যর্থ হওয়া (দেরি করার) কারণে কোন ভাবেই জানজট কমছে না। এর ফলে সাধারণ পথচারি-সহ স্কুলগামী শিক্ষার্থীদের জীবন ঝুঁকিপূর্ণ এবং অতিষ্ঠ হয়ে উঠছে।

 

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার বলেন, আমার জানা মতে, রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে রাস্তা প্রসস্ত করার জন্য গত একমাস আগ থেকে জমি অধিগ্রহণ কাজ চলমান আছে। এটি শেষ হলেই ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের অবশিষ্ট কাজ সম্পন্ন করতে পারবেন। তখন আর কোন যানজট থাকবে না।

সানশাইন/রাজ


প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪ | সময়: ৪:৩০ অপরাহ্ণ | Daily Sunshine