, , ।
চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মধুচক্রের অন্যতম নারী সদস্য আটক করেছে পুলিশ। শনিবার রাত তিনটার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে মধুচক্রের প্রধান নারী সদস্য পুলিশ আটক করে।
আটককৃত হলেন, চাটমোহর উপজেলার মহেলা গ্রামের রতন আলীর মেয়ে নিশাত আনজুম রাইয়ান ওরফে রাকা (১৭)।
উল্লেখ, চাটমোহরে মধুচক্রের বেশ কয়েকজন সদস্যের বিভিন্ন অশ্লীল কর্মকান্ড, প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন, বিক্রি, বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল সহ বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই সকল মধুচক্রের সদস্যদের আটক করে শাস্তি প্রদানের জন্য চাটমোহরের সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ছাত্র জনতা ৩০ আগস্ট শনিবার সকালে এবং বিকেলে চাটমোহর থানা বাজার ও নতুন বাজার খেয়াঘাট এলাকায় মানববন্ধন করেন।
এছাড়া একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
বিষয়টি নিয়ে চাটমোরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে মিশ্র প্রক্রিয়া দেখা দেয়। একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা অভিযুক্ত ব্যক্তিদের আটোকে অভিযান চালায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এই চক্রের সাথে জড়িতদের দ্রুত গ্রপ্তারের চেষ্টা চলছে।