, , ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন বলেছেন, দেশের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা ও অপসংস্কৃতি চর্চাই যুব সমাজ ধ্বংসের মূল কারন। একমাত্র রাসুল (সাঃ) এর জীবনেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তাই যুব সমাজকে কুরআন ও সুন্নাহ’র আলোকে জীবন গঠন করতে হবে।
শনিবার (২১ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নান্দিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও যুব দাওয়াতী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন নুরুজ্জামান লিটন।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও যুব দাওয়াতী সভায় প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন জেলা জামায়াত নেতা নুরুজ্জামান লিটন।
ইউনিয়ন জামায়াতের সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারী শামীম উদ্দিন, তাহেরপুর পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল্লাহিল কাফি, পশ্চিমাঞ্চল রেলওয়ে এমপ্লয়িজ লীগ ওপেন লাইন শাখার সেক্রেটারি মনিরুল ইসলাম, শিবির নেতা মাহফুজুর রহমান ইমন, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আমজাদ হোসেন প্রমুখ।
সানশাইন/রাজ