সর্বশেষ সংবাদ :

প্রতিবেশী রাষ্ট্রের তাবে*দারী করার জন্য দেশ স্বাধীন হয়নি- নুরুজ্জামান লিটন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রের তাবেদারী করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। কারো দাদাগীরী বাংলাদেশের জনগণ মেনে নেবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় জামায়াতের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে সর্বদা প্রস্তুত আছে।

 

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

 

সোমবার বিকেলে দুর্গাপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে শেষ হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারী শামীম উদ্দিন, সহকারী সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম, পৌর আমীর নুর আলম, উপজেলা শুরা সদস্য অধ্যাপক জাবের আলী প্রমুখ।


প্রকাশিত: December 16, 2024 | সময়: 7:14 pm | Daily Sunshine