সর্বশেষ সংবাদ :

পাবিপ্রবিতে মহান বিজয় দিবস পালিত

পাবিপ্রবি প্রতিনিধি:

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলামের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা অতিক্রম করে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।


‎এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: রাশেদুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।

‎র‍্যালি শেষে স্বাধীনতা চত্ত্বরে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও পুষ্পার্ঘ্য অর্পন করেন ইইই বিভাগ, সিএসই বিভাগ, আইসিই বিভাগ, ইইসিই বিভাগ, সিভিল বিভাগ, স্থাপত্য বিভাগ, গণিত বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, পরিসংখ্যান বিভাগ, অর্থনীতি বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ, ইংরেজি বিভাগ, লোকপ্রশাসন বিভাগ, সমাজকর্ম বিভাগ, বাংলা বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ইতিহাস বিভাগ, স্বাধীনতা হল, জুলাই ৬ হল, গণতন্ত্র হল, মাতৃভাষা হল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, পরিবহন পুল,পাবিপ্রবি প্রেসক্লাব,রোভার স্কাউট,পাস্ট ডিবেটিং সোসাইটি, সলভার গ্রিন, পাস্ট ক্যারিয়ার আ্যন্ড অন্ট্রোপ্রেনারশিপ ক্লাব ও ইনকিলাব মঞ্চ।

পুষ্পার্ঘ্য অর্পন শেষে উপস্থিত সবার উদ্দেশ্যে উপ -উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বলেন, আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে আমরা স্বাধীনতা লাভ করি । এই স্বাধীনতার কারণেই কিন্ত আমরা পেয়েছি নির্দিষ্ট ভূখন্ড। এই ভূ-খন্ডকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার । আজ আমরা বিভিন্নজন বিভিন্ন ক্যাটাগরিতে শ্রদ্ধা নিবেদন করলাম এই শ্রদ্ধা যেন শুধু শ্রদ্ধাতেই সীমাবদ্ধ না থাকে। আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে দেশকে গড়ে তোলার। মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ ও সমভ্রম হারানো মা-বোনসহ দেশকে গড়ে তোলার জন্য যারা অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন।

‎সবশেষে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়ার মাধ্যমে কার্যক্রম শেষ হয়। দোয়া পরিচালনা করেন পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো: জালাল উদ্দিন রুমী।

আল আমিন/শামি



প্রকাশিত: December 16, 2025 | সময়: 3:09 pm | Daily Sunshine