সর্বশেষ সংবাদ :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁয় প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীনের সভাপতিত্বে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার পূজামণ্ডপগুলোর নেতারা, সনাতন ধর্মের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতারা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। তাই শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতে প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এবার নওগাঁ জেলায় ৮০১টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
এরমধ্যে নওগাঁ সদর উপজেলায় ৬৬টি এবং পৌরসভায় ৫৯টি, মহাদেবপুর উপজেলায় ১৫৩টি, মান্দায় ১১৯টি, বদলগাছীতে ১০৩টি, পত্নীতলায় ৭৮টি, নিয়ামতপুরে ৫৮টি, আত্রাইয়ে ৫১টি, রানীনগরে ৪৭টি, ধামইরহাটে ৩২টি, সাপাহারে ১৮টি এবং পোরশা উপজেলায় ১৭টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।


প্রকাশিত: September 24, 2025 | সময়: 12:41 am | সুমন শেখ

আরও খবর