সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণের উদ্বোধন

মহাদেবপুর প্রতিনিধি:

মহাদেবপুরে ২০২৪ ২০২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো হাইব্রিড ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড বীজ সহায়তার উদ্বোধন করা হয়েছে।

 

 

জানা গেছে, ১৫ ডিসেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এই উদ্বোধন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই আয়োজন করে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই অর্থবছরে উপজেলার ১০ ইউনিয়নের মোট ১ হাজার ৬শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ প্রদান করা হয়েছে।

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রিফাতা আরা, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মমিন ,উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।


প্রকাশিত: December 15, 2024 | সময়: 6:55 pm | Daily Sunshine