সর্বশেষ সংবাদ :

বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার: গতকাল বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে। ৮ ই সেপ্টেম্বরে এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় বা স্লোগান ছিল—“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”।
ধামইরহাট: ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়।
অনুষ্ঠানে টেকসই সমাজ গঠন এবং জনকল্যাণে শিক্ষার গুরুত্ব ও শতভাগ সাক্ষরতা অর্জনের লক্ষ্য আলোচনা সভায় বক্তারা বলেন স্বাক্ষরতা শুধু পডতে ও লিখতে পারার নাম না, স্বাক্ষরতা মানুষকে সচেতন করে চিন্তা শক্তি দেয় এবং একটি জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। একটি শিক্ষিত মানবিক ও উন্নত সমাজ গঠনের স্বাক্ষরতার কোন বিকল্প নেই। এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) সাজ্জাদ পারভেজ, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।
নিয়ামতপুর: নিয়ামতপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিস তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা শিক্ষা সমিতির সভাপতি নাজমুল ইসলাম সহ সরকারি দপ্তর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পাঁচবিবি: উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো দিবসটির আয়োজন করেন। উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া নাসরিন সভার সভাপতিত্ব করেন। সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সাক্ষরতার কোন বিকল্প নেই। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম জোবায়ের আলম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা।
কালাই: কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, কালাইয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশেদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনছুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল-আমিন, কালাই সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল আজিজ, কালাই থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম, কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।
টাঙ্গাইল: ধনবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাঐজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ নূরজাহান আক্তার সাথী।
বদলগাছী: এদিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউন নবীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অতি: দা:) মো. সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহানূর ইসলাম, সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী প্রমূখ।
আত্রাই: উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, আত্রাই, নওগাঁর যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে আত্রাই উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. তারিক ইকবালের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান।


প্রকাশিত: September 9, 2026 | সময়: 4:38 am | সুমন শেখ

আরও খবর