সর্বশেষ সংবাদ :

আবারো চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক মরা পাগলা মরগাঙ্গি নদীতে ডুবে ইউসুফ আলী (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৮ সেপ্টেম্বর দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এর ৩ দিন আগে শুক্রবার দুপুরে একই উপজেলার সাত্তার মোড় এলাকায় পদ্মা নদীতে বন্ধু দের সাথে গোসল করতে গিয়ে উত্তর উজিরপুর গ্রামের সেলিম রেজার ছেলে সোহান ডুবে মারা যায়।সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো। নিহত ইউসুফ আলী দাদনচক গ্রামের মৃত পলাশ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ইউসুফ আলী দাদনচক বাজার সংলগ্ন মরগাঙ্গি নদীর ঘাটে গোসল করতে নেমে নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে নদী থেকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। শিশুটির এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায় নেমে এসেছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, পদ্মায় ডুবে একটি শিশু মৃত্যুর খবর তারা শুনেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
উল্লেখ্য, এর মাত্র তিন দিন আগেও শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে আরও এক শিশুর মৃত্যু হয়। অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উৎকণ্ঠা ও শোক প্রকাশ পেতে দেখা গেছে।


প্রকাশিত: September 9, 2026 | সময়: 4:38 am | সুমন শেখ