সর্বশেষ সংবাদ :

বাল্যবিয়ে পড়াতে এসে ২৫ হাজার টাকা জরিমানা গুনলেন ইমাম

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে আব্দুর রাজ্জাক (৫৬) নামের এক ইমামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি গোদাগাড়ী উপজেলার স্থানীয় একটি মসজিদের ইমাম। মঙ্গলবার (৮সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান এ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে উপজেলার কাকনহাট পৌরসভার দরগাপাড়া গ্রামের (১৪) মেয়ে কাকনহাট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে উপজেলার নারায়ণপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৩) এর বিয়ে হয়। এই বাল্য বিয়েটি পড়ানোর অভিযোগে স্থানীয় ইমাম আব্দুর রাজ্জাকে আইনের ৭ (১) ও ৮ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা এবং বর জাকির হোসেন কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বর ও কনে পক্ষের লোকজন আগেই পালিয়ে যায়।


প্রকাশিত: September 9, 2026 | সময়: 4:41 am | সুমন শেখ