সর্বশেষ সংবাদ :

লালপুরে সাতটি ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে অনুমোদনহীন ৭টি ইটভাটায় অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছে আদায় ভ্রাম্যামাণ আদালত। বৃহস্পতিবার ৮ জানুয়ারি দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার লালপুর, মোহরকয়া, আহমদপুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন।
ইটভাটা গুলোতে অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয় এবং এক্সেবেটর ও ট্রাক্টর দিয়ে ইটভাটার কাঁচা ইট সম্পন্ন ভেঙে দেওয়া হয়েছে। অভিযানে পুলিশ ও সেনাবহিনী ও আনসার সদস্যরা সার্বিক সহায়তা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যহত থাকবে।


প্রকাশিত: January 9, 2026 | সময়: 1:48 am | সুমন শেখ