বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এতে বালু চোরাকারবারীর ৪ লাখ টাকা জরিমানা করেছেন ইউএনও মোস্তাফিজুর রহমান। এই ঘটনায় স্থানীয়রা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন।
জানা গেছে, ১ ডিসেম্বর সকাল থেকে উপজেলার রসপুর বাজার সন্নিকটে শিমুলতলী সেতুর নিচে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। বিষয়টি জানতে পেরে ১৪ বিজিবির কোম্পানী কমান্ডার সুলতান হোসেনের নেতৃত্বে একটি দল দুপুরে ৮টি মেসি (ট্রাক্টর) ও ১টি ভিকু মেশিন জব্দ করে।
বিষয়টি অবগত হয়ে বিকেলে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে কয়েকজন চালককে ও জব্দকৃত ট্রাক্টর গুলি আটক দেখতে পান। সেখানে স্থানীয় কতিপয় রাজনৈতিক প্রভাবশালীদের তত্বাবধানেই এমন কার্যক্রম বলে অভিযোগও করেন এলাকাবাসী ও সীমান্তরক্ষাকারী বাহিনীরা।
পরে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মুচলেকা দিয়ে গাড়ীগুলি জিম্মায় নিতে রাজী হইলে তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৪ লক্ষ টাকা জরিমানা করেন ইউএনও ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোস্তাফিজুর রহমান। এ সময় ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, এস আই মো. ফারুক হোসেন, বিএনপি নেতা মো. হানজালা, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, এম এ মালেক, এম কে চৌধুরী জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আত্রাই নদীর সেতুর নিচে আবারও কেউ বালু উত্তোলন করলে তাকে কারাবাস করতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন ইউএনও মোস্তাফিজুর রহমান।
সানশাইন /শামি