বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে বি গ্রপের খেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নওগাঁ জেলা স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল আউয়াল।
নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত, ট্রেজারী এবং গোপনীয় শাখা) আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রিড়া অফিসার আরিফুজ্জামান, জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক, জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিসিবির টিকেট কোচ সেলিম হোসেন সাবু, সাবেক ফুটবলার গোলাম রাব্বানী সাজ্জু, সাবেক ক্রিকেট খেলোয়ার রুহুল কুদ্দুস পলাশ, শামীনুর রহমান শামীম, ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বি, মেহেদীসহ উভয় দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজাররা।
খেলার প্রথম দিন রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ এবং জয়পুরহাট জেলা খেলায় অংশ নিবে।