সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় অবৈধ পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় অবৈধ পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান।
জানাযায়, নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের মির্জাপুর দিয়ারপাড়া এলাকায় অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খননের দায়ে মিন্টু প্রামানিককে ৫০ হাজার টাকা জরিমানা ও একই সঙ্গে অভিযান চালিয়ে ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


প্রকাশিত: May 24, 2026 | সময়: 3:15 am | সুমন শেখ

আরও খবর