সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে জুতাপেটার শিকার মুয়াজ্জিন এবার কারাগারে

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ের প্রস্তাব দেয়ায় মুয়াজ্জিনকে গ্রাম্য সালিশে ৫০টি জুতার বাড়ি ও ৪০ হাজার টাকা জরিমানা করা সে মুয়াজ্জিনকে এবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার তাকে কারাগারে পাঠানো হয়। মুয়াজ্জিন আবুল কালাম আজাদ উপজেলার চান্দাই ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের মৃত আকবর আলী প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, আবুল কালাম আজাদ ভান্ডারদহ মধ্যপাড়া জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালনের পাশাপাশি শিশুদের কোরআন শিক্ষা দিতেন। সম্প্রতি তিনি ৫ম শ্রেণিতে পড়া এক শিক্ষার্থীকে বিয়ের প্রস্তাব দেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতারা গ্রাম্য সালিশে তাকে ৫০টি জুতার বাড়ি ও ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। কিন্তু শনিবার মেয়ের বাবা থানায় তার নামে শ্লীলতাহানির মামলা করেন। পরে রাতে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


প্রকাশিত: August 3, 2026 | সময়: 3:45 am | সুমন শেখ

আরও খবর