সর্বশেষ সংবাদ :

ইবির অর্থনীতি বিভাগের ৩১ ব্যাচের বিদায় অনুষ্ঠান

ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৩১ ব্যাচের (২০২২-২০২৩) বিদায় উপলক্ষ্যে একটি বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অর্থনীতি ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি ক্লাবের সভাপতি প্রফেসর ড. কাজী মোস্তফা আরীফ, অর্থনীতি ক্লাবের কোষাধক্ষ ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল জলিল পাঠান। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন অর্থনীতি ক্লাবের সাধারণ সম্পাদক মো: খায়রুল ইসলাম। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সানশাইন /ওয়াসিফ /শামি


প্রকাশিত: May 28, 2025 | সময়: 11:13 pm | Daily Sunshine

আরও খবর