বিভিন্ন সমস্যায় জর্জরিত নাচোল রেলস্টেশনে নেই আধুনিকতার ছোঁয়া

অলিউল হক ডলার,নাচোলঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলস্টেশনটি ১৯১৯সালে বিট্রিশ সরকারের আমলে প্রতিষ্ঠিত হলে জীর্নদশায় ভূগছে। বিগত সরকারের আমলে সারাদেশে রেলওয়ের উন্নয়ন হলেও নাচোল রেল যোগাযোগের তেমন কোন উন্নয়ন সাধিত হয়নি।

খুড়িয়ে খুড়িয়ে চলেছে নাচোলের রেলের সকল কার্যক্রম। নাচোল উপজেলায় গোলাবাড়ী, নাচোল ও নেজামপুর তিনটি রেলস্টেশনের কোথায় কোন উন্নয়নের ছিটেফোটা লাগেনি। নেই স্টেশন মাস্টার, বা বুকিং মাস্টার। স্থানীয় ব্যাক্তিদের দিয়ে সরকারী রেলের কার্যক্রম চলছে। এতে করে টিকিটি সংক্রান্ত বিভিন্ন জটিলতার কথা বিভিন্ন সময়ে শোনা যায়।

টিকিট কালোবাজারিসহ বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা যায় প্রায় সময়। কোন সেটশনে যাত্রীদের শৌচাগারের ব্যবস্থা নেই। থাকলে সেটা প্রায় সময় বন্ধ দেখা যায়। নেই কোন বিশ্রাগার। দীর্ঘদিন থেকে নাচোল রেলস্টেশনে রেলওয়ের কোন কর্মকর্তা, কর্মচারী না থাকায় নাচোল রেলস্টেশন এলাকার জনৈক হায়দার আলী নামের এক ব্যাক্তির দিয়ে রেলস্টেশনের সকল কার্যক্রম পরিচাতিল হচ্ছে।

নাচোল থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী একমাত্র লোকাল ট্রেনের নেই কোন টিকিট। সেইসাথে বগির সংখ্যা কম বলে জানিয়েছেন স্থানীয়রা। ট্রেনের বগিতে বাদাম, পেয়ারা ও ছোলাবুট বিক্রেতাদের দৌরাত্ব চরমভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে যাত্রী সাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছে। প্লার্টফর্মে পাল্লা দিয়ে দখলদারা দখল করে বিভিন্ন দোকানপাট বসাচ্ছে।

এছাড়া রেলস্টেশন প্লার্টফর্মে বাইসাইকেল, মোটর সাইকেল ,ভ্যানগাড়ী যাত্রীদের তোয়াক্কা না করে বেপরোয়া ভাবে চলাচল করায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। গত ২০২৩ সালের ফেব্রুয়ারী মাসে রেলওয়ে কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নাচোল রেলস্টেশনের অবৈধ স্থাপনাগুলোকে ক্রসচিহৃ দেন এবং অবৈধ স্থাপনার মালিকদেরকে স্থাপনা সরিয়ে দেয়ার জন্য এক সপ্তাহের সময় দেন। কিন্তু অজ্ঞাত কারনে আজ পর্যন্ত কোন অবধৈ স্থাপনা উচ্ছেদ হয়নি।

অবৈধ স্থাপনাজনিত করনে এবং স্থানীয় জনসমাগম বেশি হওয়ায় যাত্রীদের ট্রেনে উঠানামা চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছে। নাচোল রেলস্টেশনে পশ্চিম পাশে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা রয়েছে। সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসহ বিভিন্ন শ্রেনীর লোকজন ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করছে।

 

এতে করে বড় ধরনের দূর্ঘটনার আশংকা দিন দিন বেড়েই চলেছে। জরুরী ভিত্তিত্বে পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মান প্রয়োজন। এছাড়া নাচোল রেলস্টেশনে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং তৎপরতাসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম চরমভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে স্থানীয় জনগণ ও রেল যাত্রীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

এবিষয়ে রেলওয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মুঠোফানে যোগাযোগের চেষ্ঠা করেও যোগাযোগ সম্ভব হয়নি। এলাকাবাসী জরুরী ভিত্তিতে নাচোল রেলস্টেশনের সমস্যাসমূহের সমাধানের জন্য রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন।

সানশাইন / ডলার/শামি

 


প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪ | সময়: ৮:৩৭ অপরাহ্ণ | Daily Sunshine