সর্বশেষ সংবাদ :

বাজারে আসছে নতুন আলু

বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে আগাম জাতের আলু ও শিম আসতে শুরু করছে বাজারে। ৩০ অক্টোবর বদলগাছী বাজার ঘুরে দেখা যায় নতুন আলু বাজারে আসলেও দামের কোন কমতি নেই। নতুন আলু ১৪০ টাকা, পুরাতুন আলু ৬০ টাকা, শিম ১২০ টাকা, ফুল কপি ৮০ টাকা, পোটল ৪০ টাকা, করলা ৬০ টাকা, বেগুন ৬০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাল শাক ৪০ টাকা, ঢেরস ৬০টাকা, নতুন পিঁয়াজ পাতা সহ ৮০টাকা, পিপে ৩০টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
নতুন আলু নিয়ে আসা কৃষক ছাইদুর রহমান, আইজার, কালাম বলেন আগাম জাতের আলু বাজার জাত করতে অনেক পরিশ্রম ও খরচ করতে হয়। কিন্ত সেই হিসাবে বাজারে আরও বেশি দাম হওয়া উচিত। কৃষক জামাল হোসেন বলেন আমি আগাম জাতের কপি চাষ করেছি কিন্তু বিভিন্ন কোম্পানির কীটনাশক দিয়ে প্রতারণার শিকার হয়েছে। কারণ আমরা কীটনাশক ব্যবহার করি ভালো ফলনের আশায় কিছু কোম্পানি আছে সেটা ব্যবহার করার পর ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তে হয়।


প্রকাশিত: October 31, 2024 | সময়: 5:53 am | সুমন শেখ