সর্বশেষ সংবাদ :

তানোরে ব্যারিষ্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট : বুলেট একাদশ সংঘ চ্যাম্পিয়ান

স্টাফ রিপোর্টার, তানোর: ‘মাদক ও সামাজিক অন্যান্য অসঙ্গতিকে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’ এ স্লোাগানকে সামনে রেখে রাজশাহীর তানোর পৌর সদরের ঐতিহ্যবাহী আমশো আমটিয়ারা মাঠে আমশো সোনালী সংঘ ক্লাবের উদ্যোগে সোমবার বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ২ দিন ব্যাপী ১৬ টিমের ফুটবল খেলায় প্রথম দিনে ফাইনালে যান বুলেট একাদশ সংঘ এবং গতকাল সোমবার দ্বিতীয় দিনের খেলায় ভবানীগঞ্জ একাদশ সংঘ ফাইনালে যান। দুই দলের খেলায় ভবানীগঞ্জ একাদশকে ০-১ গোলে হারিয়ে বুলেট একাদশ সংঘ বিজয়ী হন।
রায়হানের সঞ্চালনার খেলা শেষে তানোর পৌরনভার সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সদস্য মিজানুর রহমান মিজান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন। প্রথম পুরুস্কার এপাচ্ছি গাড়[ী এবং দ্বিতীয় পুরুস্কার ডিস্কোভারী গাড়ী দেয়া হয়।
অনুষ্ঠানে প্রবীণ সমাজ সেবক আলহাজ্ব মোসলেম উদ্দিন মোল্ল্ার সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন, তানোর পৌর বিএনপি’র আহবায়ক একরাম আলী মোল্ল্া, সোনালী সংঘের আহবায়ক ওবাইদুর মোল্লা, সদস্য সচিব আব্দুল মালেক, তানোর পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব আলম, বিএনপির নেতা শরিফ মুন্সি, ফিরোজ কবির, তোফা, রশিদ, লিটন, ইয়াছিন প্রমুখ।


প্রকাশিত: October 29, 2024 | সময়: 6:07 am | সুমন শেখ

আরও খবর