সর্বশেষ সংবাদ :

নগরীতে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন আফাস (৩০), পলাশ (৩৫), রনি (২০), আমিনুল (২৭) ও শাকিল। সকলেই রাজশাহী মহানগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর দিবাগত রাত সোয়া একটায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর শাফিন মাহমুদের নির্দেশনায় এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা জানতে পারেন, মতিহার থানার চর শ্যামপুর এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম মতিহার থানার চর শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: October 18, 2024 | সময়: 5:54 am | সুমন শেখ

আরও খবর