, , ।
স্টাফ রিপোর্টার: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ স্থগিত করা হয়েছে। পহেলা জুলাই পবার কাটাখালীস্থ বাজারের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদের নামে সংসদ সদস্য শাহরিয়ার আলম মরহুম আশরাফুল ইসলাম বাবুলের জানাযায় অংশগ্রহণ করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেন।
দলীয় শৃঙ্খলা, রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদে এবং মরহুম আশরাফুর ইসলাম বাবুলের জানাযায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও মরহুম আশরাফুল ইসলাম বাবুল হত্যার বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করেছিল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।