, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর সাধুরমোড় এলাকায় মামলা চলাকালীন একটি জমিতে ইমারত নির্মাণের অভিযোগ উঠেছে মনিরুজ্জামান নামের এক বাক্তির বিরুদ্ধে। তার বিরুদ্ধে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কাছেও অভিযোগ দেয়া হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর অভিযোগটি দায়ের করেন আমানুল্লাহ নামের এক ব্যক্তি। তিনি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে।
আরডিএ তে করা লিখিত অভিযোগে বলা হয়েছে যে, তিন তলা ইমারতের অনুমোদিত নকশা লঙ্ঘন করে ইচ্ছে মত নির্মাণ করছে। বাড়িটির ভিত্তিসহ প্রত্যেক তলার নির্মাণ পরিদর্শন করায়ে প্রমাণপত্র গ্রহণ করেননি এছাড়াও অনুমোদনের নম্বর, তারিখ, অনুমোদিত তলা উল্লেখ করে নির্মাণ স্থলে নির্মাণ সংক্রান্ত তথ্য বোর্ড স্থাপন করেননি। অভিযোগে আরো বলা হয়, অভিযুক্ত মনিরুজ্জামান অনুমোদিত নকশা লঙ্ঘন করে ইমারতের সামনে, পিছনে এবং উভয় পাশে অতিরিক্ত নির্মাণ করেছেন।
মো আমানুল্লাহ অভিযোগ করে বলেন, মামলা চলাকালীন জমিতে নিষেধ করার পরও তারা ইমারত নির্মাণ করছে। তাদের জমিতে নির্মাণ কাজ বন্ধ করার বিষয়ে শুনানি থাকলেও সেটি উপেক্ষা করেই তারা ইমারত নির্মাণ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে মনিরুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।