, , ।
পাবিপ্রবি প্রতিনিধি :
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘রিসার্চ সোসাইটি ’-এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ মাহমুদ রাব্বি ।
সোমবার (১৩ এপ্রিল) ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা প্যানেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মুস্তাফিজুরকে সভাপতি ও ফরহাদকে সাধারণ সম্পাদক করে রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও নব-মনোনীত কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি পদে তায়েব হাসান, মোঃ মাহবুবুল হাসান, ফয়সাল আহমেদ ; সহ-সভাপতি ( রিসার্চ: তায়েব হাসান; সাংগঠনিক: মোঃ মাহাবুবুল হাসান ;সহ-সভাপতি (জনসংযোগ ও নেটওয়ার্কিং):মোঃ ফয়সাল আহমেদ; দপ্তর ও প্রেস সম্পাদক: মোছা: সুমাইয়া আক্তার ; সহকারী দপ্তর ও প্রেস সম্পাদক: জাকারিয়া বাপ্পি অর্থ ও স্পন্সরশিপ সম্পাদক: মোছা. খাদিজা খাতুন; সহকারী অর্থ ও স্পন্সরশিপ সম্পাদক: মারিয়া ফারজানা পুষ্পিতা; ওয়ার্কশপ ও সেমিনার শাখার সম্পাদক:মোঃ শহিদুল ইসলাম;ওয়ার্কশপ ও সেমিনার শাখার সহকারী সম্পাদক: রোকেয়া খাতুন,শারিকা শাইয়ারা
ডিজাইন, কনটেন্ট ও আউটরিচ শাখার সম্পাদক :ফয়সাল, হুমায়ুন কবির,ডিজাইন, কনটেন্ট ও আউটরিচ শাখার সহকারী সম্পাদক: মোঃ রাফিউ বিন আহাসান;জনসংযোগ ও নেটওয়ার্কিং শাখার সম্পাদক:ইয়াদ আলী,জনসংযোগ ও নেটওয়ার্কিং শাখার সহকারী সম্পাদক: মোছা: খুশি খাতুন।
আল আমিন/শামি