নাচোলে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

 

গতকাল বৃহস্পতিবার (৩ আক্টোবর) বিকাল সাড়ে ৩টায় নাচোল বাসস্ট্যান্ড মোড়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ নাচোল এর উদ্যেগে নাচোল বাস্ট্যান্ড মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ এর উপদেষ্ঠা নাচোল(২)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনামাসনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদা খাতুন, কালইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাহার, মল্লিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাবিয়া খাতুন, সুর্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সূর্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামিম। বক্তারা বলেন,“১০ম গ্রেড আমাদের দাবী নয়, এটা আমাদের অধিকার। অনতিবিলম্বে এই দাবী বাস্তবায়ন চাই। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার এর নিকট স্মারকলিপি প্রদান করেন


প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪ | সময়: ১১:২৭ পূর্বাহ্ণ | Daily Sunshine

আরও খবর