সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে তারুণ্যের ভাবনা শীর্ষক কর্মশালা

জয়পুরহাট প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ Ñএ প্রতিপাদ্যে জয়পুরহাটে শুরু হওয়া ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে নতুন বাংলাদেশ বিনির্মাণে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জয়পুরহাট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহান, উপজেলার শিক্ষা অফিসার, মাসুদুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও বিদ্যালয়ের শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক, চাকরি প্রত্যাশী ও বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীরা অংশগ্রহণ করেন।


প্রকাশিত: January 16, 2025 | সময়: 7:33 am | সুমন শেখ

আরও খবর