, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৪ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ০১ জন, মতিহার থানা ০১ জন, কাটাখালী থানা ০১ জন, বেলপুকুর থানা ০১ জন, পবা থানা ০২ জন, কাশিয়াডাঙ্গা থানা ০২ জন ও কর্ণহার থানা ০১ জনকে গ্রেপ্তার করে। যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও অন্যান্য অপরাধে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।