মান্দায় ইউনিয়ন যুবলীগের সভাপতি রানা গ্রেপ্তার

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় ইউনিয়ন যুবলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মশিদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবলীগনেতার নাম আনোয়ার হোসেন রানা (৪৫)। তিনি মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মশিদপুর গ্রামের তালেবুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, নওগাঁ সদর থানার একটি মামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন রানাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪ | সময়: ৬:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ