সর্বশেষ সংবাদ :

সিংড়ায় বিদ্যুৎপৃষ্টে যুুবকের মৃত্যু

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বিদ্যুৎপৃষ্টে সিয়াম আলী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার তাজপুর ইউনিয়নের নিলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের সাইদুল প্রামাণিকের ছেলে।
নিজ বাড়িতে অসাবধানতা বশত বিদ্যুৎপৃষ্ট হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে যুবক সিয়ামের মৃত্যু হয় বলে তার পরিবার জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।


প্রকাশিত: June 1, 2026 | সময়: 3:55 am | সুমন শেখ

আরও খবর