সর্বশেষ সংবাদ :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে রাবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের শুভেচ্ছা জ্ঞাপন

রাবি প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁরা বলেন, দুর্গাপূজা নিয়ে এসেছে আনন্দ-উৎসব ও মিলনের বার্তা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি শারদীয় দুর্গোৎসব আবহমান বাংলায় সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক উপলক্ষ। এই উৎসবের আনন্দ হোক সমাজে সম্প্রীতি ও কল্যাণের প্রেরণা বলেও তাঁরা বলেন।


প্রকাশিত: October 21, 2026 | সময়: 4:57 am | সুমন শেখ