রাজশাহীতে কর্মক্ষেত্রে লিঙ্গবান্ধব পরিবেশের বিষয়ে সচেতনতা বৃদ্ধি নিয়ে সেমিনার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, আইএলও এর প্রোগ্রেস প্রোজেক্ট এর সহযোগিতায়, বাংলাদেশের কান্ট্রি অফিস রাজশাহীতে একটি হোটেলের কনফারেন্স হলে দিনব্যাপী অ্যায়ারনেস রাইজিং সেশন অন জেন্ডার ফ্রেন্ডলি ইনভারমেন্ট এ্যাট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানটিতে নলেজ পার্টনার হিসেবে ছিল ক্লিক টু বাই কো. লি.। এই অধিবেশনের লক্ষ্য ছিল লিঙ্গ ভিত্তিক সহিংসতার ক্ষেত্রে নিয়োগকর্তা এবং কর্মচারী উভয়ের সচেতনতা তৈরি করা। এটি করার মাধ্যমে, নারীদের জন্য দক্ষ কাজের সুযোগ সুবিধা সম্পর্কে নিয়োগকারীদের সংবেদনশীল করার তাগিদ দেয়া হয় এবং হয়রানিমুক্ত কর্মক্ষেত্রের জন্য লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির উপরও জোড় দেওয়া হয়।

 

এছাড়াও বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর উপর ভিত্তি করে লিঙ্গ বিষয়ক নিয়োগকর্তাদের ভূমিকা ব্যাখ্যা ও চিহ্নিত করা হয়। সেসনটিতে জোহা জামিলুর রহমান, হেড অব ট্রেনিং, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সেশনে অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং এই অধিবেশনের উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল শেয়ার করেন।

 

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদ্যোক্তা মিসেস উম্মে হাজ সিদ্দিকা, আঞ্জুমান আরা লিপি, প্রেসিডেন্ট, ডঊঅই, রাজশাহী এবং মহঃ গোলাম জাকির হোসেন, এমডি, ক্লিক টু বাই কোং লিঃ। পর্যটন, কেয়ার, এগ্রো এবং আইসিটি মত বিভিন্ন শিল্প সেক্টরের নিয়োগকর্তা এবং কর্মচারী সহ মোট ২৮ জন অংশগ্রহণকারী সেশনটিতে অংশগ্রহণ করেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪ | সময়: ৭:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ