সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবি

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন আলীর অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। রোববার দুপুরে বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফ আল মাহমুদ নিশাত, শিক্ষার্থী আমিনুল ইসলাম ও সাব্বির হোসেন বক্তব্য রাখেন।
এ সময় তারা বর্তমান ইউপি চেয়ারম্যানকে বিনা ভোটে নির্বাচিত অবৈধ চেয়ারম্যান আখ্যা দিয়ে দ্রুত তাকে অপসারণের দাবি জানান। একই সঙ্গে বিগত দিনে তার অনিয়ম-দুর্নীতির তদন্তেরও দাবি জানান তারা।


প্রকাশিত: September 2, 2024 | সময়: 6:03 am | সুমন শেখ