সর্বশেষ সংবাদ :

বাঘায় ১শ’ ৭৪ বোতল ফেন্সিডিল-সহ আটক এক

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা থেকে ফেন্সিডিল-সহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ী-কে আটক করেছে র‌্যাব-৫। র‌্যাব এর সদস্যরা আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে বাঘার আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত মাদক কারবারীর নাম ইমন (২২)। তিনি বাঘার আলাইপুর মহাজনপাড়ার আফজাল আলীর ছেলে।

 

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, বাঘার আলাইপুর গ্রামে কতিপয় মাদক কারবারী ফেন্সিডিল-সহ নিজ বাড়িতে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ইমামের বাড়ি ঘেরাও করে অভিযান চালায়। এ সময় ইমামকে গ্রেফতার করে র‌্যাব। পরে তার বাড়ি তে তল্লাশী চালিয়ে ১শ ৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার হয় করে।

 

গ্রেফতারকৃত ইমাম একজন চিহ্নিত মাদক কারবারী বলে জানিয়েছে র‌্যাব। পরে তাকে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে বলেও জানান র‌্যাব।


প্রকাশিত: August 29, 2024 | সময়: 4:56 pm | Daily Sunshine

আরও খবর