দৈনিক সানশাইন পত্রিকার কম্পিউটার ইনচার্জ সুমন শেখের বড় বোনের ইন্তেকাল

সানশাইন ডেস্ক: দৈনিক সানশাইন পত্রিকার কম্পিউটার ইনচার্জ এবং পদ্মাটাইমস টুয়েন্টিফোর ডটকমের ওয়েব ডেভেলপার সুমন শেখের বড় বোন ছাবিনা খাতুন (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

 

গত মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেছেন তিনি। ছাবিনা খাতুন নগরীর হেতেমখান সবজিপাড়া মরহুম আজাদ শেখের মেয়ে। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। কয়েক দিন আগেও হৃদরোগে আক্রান্ত হন তিনি।

 

 

এদিকে, দৈনিক সানশাইন পত্রিকার কম্পিউটার ইনচার্জ সুমন শেখের বড় বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সানশাইন পরিবার।

 

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪ | সময়: ৯:২১ পূর্বাহ্ণ | Daily Sunshine