বাঘায় ২৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার এক

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার বাঘা থানাধীন গোকুলপুর গ্রাম হতে বুধবার রাতে একজন মাদককারবারিকে ২৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত অভিযুক্তের নাম ফজর আলী (৩০)। ফজর আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাংলাবাজার গ্রামের নোমান ব্যাপারীর ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) আব্দুল করিম ফোর্সসহ বুধবার রাতে বাঘা থানাধীর পানিকামড়া বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ওই দিন রাজশাহী জেলার বাঘা থানাধীন গোকুলপুর গ্রামস্থ তাহেরের ঘাটের পশ্চিমপাশের্^ মসজিদ হতে অনুমান ১০০ গজ পশ্চিমে বট গাছের নিচে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ডিবি পুলিশ সেখানে অভিযান পরিচালনা করলে উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ফজর আলী আটক হয়। পরে তার দেহ তল্লাশি করে তার বাম কাঁধে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্য রক্ষিত অবস্থায় ১৬০ বোতল ফেন্সিডিল জব্দ হয়।
অপর পলাতক আসামী খবির দেওয়ানের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। পলাতক খবির দেওয়ান বাঘা উপজেলার বাংলাবাজার এলাকার হাবু দেওয়ানের ছেলে। ঘটনাস্থল থেকে খবির দেওয়ানের ছোট ভাই কবির দেওয়ানও পালিয়ে যায়। ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: আগস্ট ২, ২০২৪ | সময়: ৪:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ