সর্বশেষ সংবাদ :

বদলগাছীতে রাষ্ট্র সংস্কারের দাবীতে আলোচনা ও সম্প্রীতি সভা

বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র সংস্কারের দাবীতে আলোচনা ও সম্পীতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় উপজেলা বালুভরা ইউপির মিজাপুর হাইস্কুল মাঠে বাংলাদেশ কৃষকদলের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
বালুভরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বালুভরা ইউপি চেয়ারম্যান আল এমরান হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। প্রধান বক্তা হিসাবে ছিলেন উপজেলা বিএনপির, সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
এসময় প্রধান অতিথি বলেন বিগত ১৬ বছরে দেশটাকে স্বষন করে ফেলেছে আওয়ামী লীগ সরকার। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সঠিক স্থানে দেশ পৌঁছাতে যা করার প্রয়োজন করবেন।


প্রকাশিত: January 4, 2025 | সময়: 7:11 am | সুমন শেখ