সর্বশেষ সংবাদ :

রাজশাহীর সাবেক এমপি বিএনপি নেতা নাদিম মোস্তফার ইন্তেকাল

পুঠিয়া প্রতিনিধি :
সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার গুলশানের বাসায় রবিবার বেলা ১২ টার দিকে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এর পর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় তাকে। বেলা ১২ টা ১০ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুঠিয়া উপজেলার বিএনপি আহবায়ক আবু বক্কর সিদ্দিক নাদিম মোস্তফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরহুমের জানাযা নামাজ বানেশ্বর ও দুর্গাপুরে অনুষ্ঠিত হবে।

 

 

 

নাদিম মোস্তফা ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি ছিলেন। তিনি রাজশাহী জেলা বিএনপির সভাপতি ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বিভিন্ন সময়ে সে নির্যাতনের শিকার হয়েছে। পাশাপাশি ডায়াবেটিসসহ বেশ কিছু রোগে আক্রান্ত ছিল। আমি খবর পেয়ে বিএনপি মহাসচিবকে জানিয়েছিলাম, তিনি হাসপাতালে গিয়েছিলেন। রাজশাহী শহরে তার জানাযার সম্ভাব্য সময় আগামীকাল ( সোমবার) সকালে। পরে পুঠিয়া-দুর্গাপুরে জানাযা শেষে তার এলাকায় দাফন করা হবে। এসময় শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

সানশাইন / শামি


প্রকাশিত: June 30, 2024 | সময়: 7:44 pm | Daily Sunshine

আরও খবর