, , ।
স্টাফ রিপোর্টার: স্কয়ার টেক্সটাইলস পিএলসি., জুন ৩০, ২০২৫ তারিখে সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী তার শেয়ারহোল্ডারদের জন্যে ৩২% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। ১৫ই ডিসেম্বের, ২০২৫ তারিখ সোমবার ভার্চুয়াল প্লাটফরম-এর অধিনে অনুষ্ঠিত ৩০তম বার্ষিক সাধারন সভায় এ ঘোষণা দেওয়া হয়।
স্কয়ার টেক্সটাইলস পিএলসি.-এর চেয়ারম্যান জনাব তপন চৌধুরী সভাপতিত্বে বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান জনাব তপন চৌধুরী, ভাইস চেয়ারম্যান জনাবা রত্না পাত্র, ব্যব¯’াপনা পরিচালক জনাব স্যামুয়েল এস চৌধুরীর, পরিচালক অঞ্জন চৌধুরী এবং জনাব মুহাম্মাদুল হক, হেড অফ একাউন্টস এন্ড ফাইনান্স কবির রেজা, চিফ ফিনান্সিয়াল অফিসার মোঃ আমিনুর রহমান এবং কো¤পানী সেক্রেটারি জনাব সঞ্জীব বরন রায় উপ¯ি’ত ছিলেন।
আলোচ্য জুন ৩০, ২০২৫ তারিখে সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কো¤পানীর মোট বিক্রয়, মোট মুনাফা এবং নীট মুনাফা (করপরবর্তী) হয়েছে যথাক্রমে ২২.৬৫ বিলিয়ন টাকা, ৩.০৩ বিলিয়ন টাকা এবং ১.২৭ বিলিয়ন টাকা। কো¤পানীর বিক্রয়, মোট মুনাফা এবং নীট মুনাফা (করপরবর্তী) বেড়েছে যথাক্রমে ১৯.৬৭, ৩০.০০ এবং ১৭.৬৭ শতাংশ।
আলোচ্য আর্থিক প্রতিবেদন অনুসারে ৩২৪.৫০ মিলিয়ন টাকা জাতীয় কোষাগারে জমা দিয়েছে।
পরিচালক পর্ষদ সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাদের নিরলস প্রচেষ্টা এবং সহযোগিতার জন্য আšতরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিচালক পর্ষদ বিনীত ভাবে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জেস, জাতীয় রাজস্ব বোর্ড এবং অন্যান্য সরকারি ও বেসরকারি এজেন্সিগুলোকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
শেয়ারহোল্ডারদের উপ¯ি’তিতে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারদের অনেকেই কো¤পানির বর্তমান ও ভবিষ্যত কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন।
সভা শেষে, চেয়ারম্যান জনাব তপন চৌধুরী কো¤পানির কার্যক্রমের প্রতি আ¯’া ও সমর্থন জ্ঞাপনের জন্যে শেয়ারহোল্ডারদেরকে আšতরিক ধন্যবাদ জানান।