নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি: ‘করবো ভূমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে সার্কিট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভূঁইয়া, কিছু সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, নওগাঁ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মলিন মিয়া, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খানসহ অন্যরা। আলোচনা সভা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


প্রকাশিত: জুন ৭, ২০২৪ | সময়: ৫:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর