, , ।
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় সিনিয়র সিটিজেনদের সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ পৌরসভা এর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ পৌরসভার প্রশাসক টি এম এ মোমিন।
এসময় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সাবেক অধ্যক্ষ ওয়ালিউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সিরাজুল ইসলাম এবং নওগাঁ জেলা প্রেসক্লাবেরর সভাপতি রায়হান আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মাহফিজুর রহমান বাবু, সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, সাবেক জেলা এ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার খান মাজহার ইসলামসহ শহরের বিশিষ্ট ব্যাক্তিরা।