সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে এলাকা থেকে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

শুক্রবার ভোরে শিবগঞ্জে নলডুবরী নামকস্থানে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ভোর রাতে চকপাড়া বিওপির সীমান্ত পিলার ১৮৪ মেইন হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় নলডুবরী নামকস্থানে ২ জন চোরাকারবারীকে দেখতে পায়।

 

এ সময় টহল দল তাদেরকে ধাওয়া করলে ২টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে মালিকবিহীন ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।

 

অন্যদিকে, বিজিবির পৃথক দু’টি অভিযানে শিবগঞ্জের সোনামসজিদ তাহাখানার নামকস্থানে  ৯ বোতল ভারতীয় মদ ও কিরনগঞ্জ সীমান্তর কালিগঞ্জ লজিব টোলাতে  মালিকবিহীন ১শ’ ৫৩ গ্রাম হেরোইন জব্দ করে। পৃথক তিনটি ঘটনায় আইনগত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

সানশাইন/তৈয়ব

 


প্রকাশিত: August 19, 2022 | সময়: 9:11 pm | Daily Sunshine