, , ।
স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের “ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্প (জিডিজেআইপি)” এর আওতায় নব নির্মিত বিএমডিএ পার্বতীপুর জোন অফিসের ভবন উদ্বোধন করলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান।
প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সংসদ সদস্য দিনাজপুর ৫। সোমবার সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্প (জিডিজেআইপি)” এর আওতায় নব নির্মিত বিএমডিএ পার্বতীপুর জোন অফিসের ভবন উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান, নির্বাহী পরিচালক আব্দুর রশীদ বিএমডিএ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন পার্বতীপুর, দিনাজপুর, হাফিজুল ইসলাম প্রামানিক চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পার্বতীপুর, দিনাজপুর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ ঠাকুরগাঁও সার্কেল, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম (আরআইআইপি), নির্বাহী প্রকৌশলী ডক্টর এজাদুল ইসমাল দিনাজপুর রিজিয়ন, নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান (জিডিজেআইপি) বিএমডিএ ঠাকুরগাঁও, প্রকল্প পরিচালক (জিডিজেআইপি) ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজা মো নূরে আলম, সহকারী প্রকৌশলী একেএম আব্দুল মঈন পার্বতীপুর জোন বিএমডিএ, উপ-সহকারী প্রকৌশলী এরসাদ আহম্মেদ (জিডিজেআইপি) ঠাকুরগাঁও, পরিদর্শক নাজির হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নব নির্মিত বিএমডিএ পার্বতীপুর জোন অফিসের ভবন উদ্বোধন শেষে দোয়া ও বৃক্ষরোপন করা হয়। এদিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের “ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ (জিডিজেআইপি)” প্রকল্পের আওয়তায় ৬৬ লাখ টাকা ব্যায়ে ৩ দশমিক ৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন।
দিনাজপুর সদর জেলার কিশানবাজার সংলগ্ন দুধিয়া দাড়া খাস খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহান, নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ, প্রকল্প পরিচালক (জিডিজেআইপি) ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজা মো নূরে আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।