সর্বশেষ সংবাদ :

এশিয়া অনূর্ধ্ব-১২ টেনিস টুর্নামেন্টে জয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: এশিয়া অনূর্ধ্ব-১২ টেনিস টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। সোমবার নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত বালক বিভাগের খেলায় মোহাম্মদ হায়দার ৬-২ ও ৬-০ গেমে মালদ্বীপের সালাম ইউসুফকে এবং জোবায়ের হোসেন ৬-০ ও ৬-১ গেমে মালদ্বীপের মোহাম্মদ আলসন সামীকে হারিয়েছে।
ফলে দ্বৈতের খেলা বাকি থাকতেই বাংলাদেশ ২-০ সেটে মালদ্বীপের বিরুদ্ধে এগিয়ে যায়। পরবর্তী দ্বৈতের খেলায় মোহাম্মদ হায়দার ও সৌরভ হোসেন জুটি ৬-০ ও ৬-২ গেমে মালদ্বীপের মুজাম্মেল লুক ও সালাম ইউসুফকে হারিয়ে ৩-০ সেটে জিতে যায়। অন্যদিকে বালিকা এককে বাংলাদেশের সারা আল জসিম ২-৬, ৭-৬ ও ৬-১ গেমে নেপালের পানতা সারাকে, দ্বৈতে বাংলাদেশের জান্নাত হাওলাদার ২-৬, ৬-৪ ও ৬-৩ গেমে নেপালের ধোজে তনুশ্রীকে হারিয়ে দ্বৈতের খেলা বাকি থাকতেই ২-০ সেটে নেপালের বিপক্ষে জেতে বাংলাদেশ।


প্রকাশিত: May 21, 2024 | সময়: 5:27 am | সুমন শেখ