সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাহেবগঞ্জ দলীয় কার্যালয়ে মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১ টায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।

 

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মোঃ আব্দুল মালেক,নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাবেদ জাহাঙ্গীর সোহেল, এছাড়াও বক্তব্য রাখেন,আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ,চৌধুরী গোলাম মোস্তফা বাদল,যুগ্ম -সাধারণ সম্পাদক মোঃ নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল,মোঃ,নাজমুল হক নাদিম,প্রচার সম্পাদক শেখ মোঃ হাফিজুল ইসলাম,উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছাঃ মিতু মনি,ছাত্রলীগের সভাপতি মাহদী মসনদ স্বরুপ,শ্রমিক লীগের সভাপতি মোঃ আঃ ছালাম, যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ রাফিউল ইসলাম প্রমুখ।

সানশাইন / শামি


প্রকাশিত: August 10, 2022 | সময়: 1:47 pm | Daily Sunshine

আরও খবর